হবিগঞ্জে উপনির্বাচনে দুই দলে লন্ডনপ্রবাসী দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছেন লন্ডনপ্রবাসী দুই প্রার্থী। শেখ সুজাত মিয়া বিএনপি ও আবদুল মুনিম চৌধুরী জাপা থেকে মনোনয়ন পেয়েছেন।হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ-বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হলেও এ অঞ্চলে প্রবাসী নেতাদের প্রভাব বেশি। সুজাত মিয়া লন্ডনে সপরিবারে বাস করলেও জাতীয় নির্বাচন এলে তিনি দেশে ছুটে আসেন। বিএনপির প্রার্থী হয়ে তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনবারই পরাজিত হন। দলীয় সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে অপর একজন লন্ডনপ্রবাসীও বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সুজাতই মনোনয়ন পান।সুজাত মিয়া গত রোববার মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘এ আসন থেকে নির্বাচন করে পরপর তিনবার পরাজিত হয়েছি। আশা করি এবার ভোটাররা সহানুভূতি দেখাবেন।’জাতীয় পার্টির প্রার্থী মুনিম চৌধুরী দল থেকে ২০০৮ সালের নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন এবং মনোনয়নপত্রও জমা দেন। তবে জাপা মহাজোটে থাকার কারণে সেই সময় তিনি মনোনয়ন পাননি।মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুনিম চৌধুরী বলেন, মানুষের পাশে দাঁড়াতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। তাই মানুষের সেবা করতে তিনি প্রার্থী হয়েছেন।আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হুসেন বলেন, বিএনপি তো সংসদেই যায় না। কাজেই তাদের প্রতি মানুষের আগ্রহ কম।