হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চবিদ্যালয়ে কয়েক শ শিক্ষার্থী গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দিনারপুর উচ্চবিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বর্তমানে তাদের ফরম পূরণের কাজ চলছে। ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে গতকাল সকালে পরীক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি নিয়ম বা শিক্ষা বোর্ডের নির্দেশ অনুসারে মানবিক বিভাগে ১ হাজার ৪০০ ও বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার কথা। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাক্রমে ৩ হাজার ৬৭০ ও ৩ হাজার ৭৭০ টাকা করে আদায় করছে।
প্রধান শিক্ষক হোসাইন আহমদ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। পরিচালনা পরিষদের সিদ্ধান্তে এ অর্থ আদায় করা হচ্ছে।