হবিগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের দোকানে হামলার প্রতিবাদে হবিগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গতকাল রোববার ছয় ঘণ্টা ধর্মঘট পালন করেছে। এ ছাড়া তারা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনও করেছে।
হবিগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হাসপাতাল ও স্টাফ কোয়ার্টার্স এলাকার সুবর্ণ ফার্মেসি, লিয়াকত ফার্মেসি ও আলম ফার্মেসিতে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতি ধর্মঘট পালন করে। পাশাপাশি তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এ সময় মানুষ ওষুধ কিনতে না পেরে দুর্ভোগে পড়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, থানায় অভিযোগ করার পরও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। পাশাপাশি কোনো অপরাধীকে গ্রেপ্তার করেনি। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে হবিগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।