হবিগঞ্জে কাজ শুরু করেছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল শুক্রবার হবিগঞ্জে তদন্তকাজ শুরু করেছে।দলের সমন্বয়ক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল হান্নান খানের নেতৃত্বে আট সদস্যের দল গতকাল দুপুরে হবিগঞ্জ এসে পৌঁছায়। তাঁরা স্থানীয় সার্কিট হাউসে একাত্তরের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য নেন। পাশাপাশি জেলার হলদারপুর, মান্দারকান্দি, মিরপুর ও চুনারুঘাটের ছয়জন বীরাঙ্গনার সাক্ষ্য গ্রহণ করা হয়।তদন্ত দল হবিগঞ্জে কয়েক দিন অবস্থান করবে এবং জেলার বেশ কয়েকটি বধ্যভূমি পরিদর্শনে যাবে।এ ব্যাপারে আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি হবিগঞ্জে মানবতার বিরুদ্ধে অপরাধসংক্রান্ত বেশ কয়েকটি মামলা হয়েছে। আমরা এ মামলাগুলো নিয়ে আরও তদন্ত করব।’