হবিগঞ্জে কৃষি ব্যাংকের অফিসারকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে পূজা কমিটি থেকে এক সদস্যকে বহিষ্কার করায় উত্তেজিত ওই সদস্য হবিগঞ্জ পৌর এলাকার উদয়ন সংসদ পূজা কমিটির সভাপতি বিমল দত্তকে (৫০) গতকাল শুক্রবার দুপুরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছেন। বর্তমানে তিনি হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বিমল দত্ত কৃষি ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা।পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌর এলাকার উদয়ন সংসদ পূজা কমিটির সদস্য বিন্দু দাসের ওপর সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ ছিল সব সদস্যের। এর পরিপ্রেক্ষিতে বিন্দু দাসকে পূজা কমিটি থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। গতকাল শুক্রবার বেলা একটায় সংগঠনের সভাপতি বিমল দত্ত শহরের চৌধুরী বাজার এলাকায় তাঁর ব্যক্তিগত কাজে যান। এ সময় বিন্দু দাসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁকে একা পেয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের হাত থেকে গুরুতর আহত বিমল দত্তকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।আহত বিমল দত্ত সাংবাদিকদের বলেন, সংগঠন থেকে বহিষ্কার করায় বিন্দু ও কয়েকজন লোক তাঁর ওপর এ আক্রমণ করেছে। এ বিষয়ে বিন্দুর সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।