হবিগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে গত শুক্রবার রাতে গণপিটুনিতে মারা গেছে জাহির (৪০) ও কাজল (৪৫) নামে দুই ডাকাত। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের জিতু মিয়ার বাড়িতে রাত তিনটার দিকে ২৫-৩০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ডাকাতের দল হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে গ্রামবাসীকে হটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রামবাসী দুই ডাকাতকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কাজলের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আর জাহিরের বাড়ি সদর উপজেলায়। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।