হবিগঞ্জে গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে অনুষ্ঠিত গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ। ছবিটি আজ বি কে জি সি বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
হবিগঞ্জে অনুষ্ঠিত গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ। ছবিটি আজ বি কে জি সি বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগানে হবিগঞ্জে শুরু হয়েছে আঞ্চলিক পর্যায়ের গণিত উৎসব। আজ শনিবার সকাল নয়টায় বি কে জি সি বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব শুরু হয়।
হবিগঞ্জের এ গণিত উৎসবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে শিক্ষার্থীরা গণিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক সহযোগিতায় আয়োজিত ১৩তম গণিত উৎসবের উদ্বোধন করেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমেনা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য ও ডাচ্-বাংলা ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজমুল হক।