হবিগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে শিশুসহ দুজন নিহত হয়। লাশদুটি উদ্ধার করা হয়েছে।