হবিগঞ্জে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার দারাগাওয়ে সিরাজ মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দুপুরে বাহুবল থানার পুলিশ চা-বাগান এলাকা থেকে লাশ উদ্ধার করে। চালকের মৃতদেহের ময়নাতদন্ত গতকাল সোমবার হবিগঞ্জ জেলা হাসপাতালে সম্পন্ন হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কোনাউড়া গ্রামের অটোরিকশাচালক সিরাজ মিয়া জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন। গত রোববার রাত নয়টার দিকে যাত্রীবেশে দুর্বৃত্তরা সিরাজ মিয়াকে শ্রীমঙ্গল যাতায়াতের জন্য তাঁর গাড়ি ভাড়া নেয়।