হবিগঞ্জে চ্যাম্পিয়ন উচাইল উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উচাইল উচ্চবিদ্যালয়। গতকাল শুক্রবার জালাল স্টেডিয়ামে এ ফাইনাল খেলায় বিজয়ীরা ৩৫ রানে বর্তমান চ্যাম্পিয়ন রিচি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ  টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জয়লাভ করে উচাইল উচ্চবিদ্যালয়কে প্রথমে ব্যাট করতে পাঠায় রিচি উচ্চবিদ্যালয়। উচাইল উচ্চবিদ্যালয় নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ২৮, রাকু ২৭ ও ইমন ২১ রান সংগ্রহ করে। রিচি উচ্চবিদ্যালয়ের সজীব ৪টি ও মুহিবুর ২টি উইকেট লাভ করে।

জবাবে রিচি উচ্চবিদ্যালয় ২৪ ওভারে ৯৮ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মুশফিক ১৬, মুহিবুর ও সহিব ১৪ রান করে সংগ্রহ করে। উচাইল উচ্চবিদ্যালয়ের রাজু ৩টি, রেদওয়ান, সারোয়ার ও ইমন ২টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের রাজু।