হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জন পুলিশসহ ১৫ আহত হয়েছেন। এ সময় পুলিশ ছাত্রদলের সাতজন নেতাকর্মীকে আটক করে। আজ রোববার দুপুরে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, শহরের মাস্টার কোয়াটার্স এলাকা থেকে ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি তিনকোনা পুকুরপাড় এলাকায় আসলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পুলিশ জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সৈয়দ মুশফিক আহমদকে আটক করলে সংঘর্ষে বাধে। মিছিলকারীরা আটক মুশফিককে ছিনিয়ে নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ঘটনাস্থল থেকে সাতজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, ছাত্রদল কর্মীরা শহরে গাড়িসহ বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। এ কারণে তাদের মিছিলে বাধা দেওয়া হয় এবং সাতজনকে আটক করা হয়েছে।