হবিগঞ্জে ছাত্রশিবিরের সভাপতিসহ পাঁচ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে নাশকতার অভিযোগে জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁদের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয়। আটক নেতা-কর্মীরা হলেন: জেলা ছাত্রশিবিরের সভাপতি খলিলুর রহমান (২৫), সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, সদস্য হামিদুল ইসলাম (৩০), শিবিরের কর্মী হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র মুরাদ চৌধুরী (২২) ও এনামুল হক (২০)। পুলিশ জানায়, সদর থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরে ছাত্রশিবিরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাই তাঁদের আটক করা হয়।