হবিগঞ্জে ছিনতাই করা ওষুধ সিদ্ধিরগঞ্জে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের জাঙ্গালিয়া এলাকা থেকে ছিনতাই হওয়া প্রায় পৌনে ২০ লাখ টাকার ওষুধ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটের একটি দোকানের গুদাম থেকে পুলিশ ওষুধগুলো উদ্ধার করে।বাহুবল থানার এসআই আবুল বাশার মিয়া জানান, ১ এপ্রিল জেনারেল ফার্মাসিউটিক্যালসের ধানমন্ডি ডিপো থেকে ১৯ লাখ ১৪ হাজার টাকার ওষুধসহ ৬০ হাজার টাকার উপহারসামগ্রী কোম্পানির নিজস্ব কাভার্ড ভ্যানযোগে সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।