হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে গতকাল মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নেছার উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত নেছার উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জমিজমা নিয়ে বিরোধে নেছার উদ্দিন প্রাণ হারান।