হবিগঞ্জে জেএমবির প্রধানসহ পাঁচ জঙ্গিকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় জেএমবির প্রধান সাইদুর রহমানসহ পাঁচ জঙ্গিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।মামলার অপর এক আসামি হাজির না হওয়ায় আদালত সাক্ষ্য গ্রহণ করেননি। আদালতে হাজির হওয়া আসামিরা হলেন জেএমবির ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান, তাঁর ছেলে এ এইচ এম শামীম, উবায়দুল্লাহ মিয়া, বেলাল আহমেদ, সালাউদ্দিন ওরফে সালেহ ও সালাউদ্দিন ওরফে সালেহীন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই পাঁচ জঙ্গিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহতাব হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ছয়জন সাক্ষী আদালতে উপস্থিত রাখে।