হবিগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক গৃহবধূর (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো. মুখলিছুর রহমান প্রথম আলোকে বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ায় গৃহবধূর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করা হয়।