হবিগঞ্জে ট্রাক্টর-টমটম সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদরের উমেদনগর এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত যাত্রীবাহী গাড়ি ‘টমটমের’ সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আজ বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন লাল মিয়া (৫০), করিম মিয়া (৪০) ও সামিয়া (১)। অন্যজন অজ্ঞাত পরিচয় এক নারী। বয়স আনুমানিক ৩৫ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বলেন, হতাহত সবাই টমটমের যাত্রী। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মডেল থানায় রাখা হয়েছে।