হবিগঞ্জে ট্রেন বিকল, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের সদর উপজেলার সুতাং এলাকায় আজ বৃহস্পতিাবার সন্ধ্যায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়েছে। ফলে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে ট্রেনে থাকা যাত্রীরা। ট্রেনটি ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল।

এদিকে জয়ন্তিকা এক্সপ্রেস বিকল হওয়ায় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবত ও সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা শ্রীমঙ্গলে আটকা পড়েছে। পাশাপাশি সুরমা মেইল সিলেট থেকে আর ছাড়েনি।

শায়েস্তাগঞ্জ জংশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে জয়‌ন্তিকা এক্সপ্রেস ট্রেনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সুতাং এলাকায় বিকল হয়ে পড়ে। এর পর থেকে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম রাত নয়টায় প্রথম আলোকে জানান, আখাউড়া থেকে মেরামতকারী দল রওনা হয়েছে। তারা আসার পর বলা যাবে, এ লাইন স্বাভাবিক হতে কত সময় লাগবে।