হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চুনারুঘাট থানার আলীনগর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেট কার আটক এবং চারটি রামদা ও ঘরের দরজা-জানালা ভাঙার জিনিসপত্র উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ পাবই গ্রামের মজিদ, চক কবিরাজির বাজিদ, কমলগঞ্জের দৌলতপুরের সায়েদ, পূর্ব কালীপুরের সুলেমান এবং সদর উপজেলার কলিমাবাদের শাহীন, আহাদ, আলঘরের বিজয় ও হবিগঞ্জের চুনারুঘাটের কোনাগাঁওয়ের তৌহিদ ও বাছুরগাঁওয়ের রজব। কুলাউড়া থানার ওসি মো. কামরুল হাসান জানান, আটক বাজিদ একজন দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় তিনটি ডাকাতির মামলা আছে।