হবিগঞ্জে নদী ভরাটের প্রতিবাদে বাপার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের সোনাই নদী ভরাট করে সায়হাম ফিউচার কমপ্লেক্সের নির্মাণকাজ আবার শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এর প্রতিবাদে গত শনিবার হবিগঞ্জ শহরে মানববন্ধন করেছে সংগঠনটি।
ওই সভায় বক্তারা বলেন, দখলদারদের অপতৎপরতায় হারিয়ে যেতে বসেছে সোনাই নদী। নদীটি হারিয়ে গেলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা।
শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাপার হবিগঞ্জ জেলার সহসভাপতি অধ্যাপক আবিদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, বাপার জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব চৌধুরী আহসানুল হক, বিজন বিহারী দাশ, আসমা খানম, বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, আলাউদ্দিন আহমেদ, বদরুল আলম চৌধুরী, আবদুর রকিব, শিবলী খায়ের, আনোয়ার হোসেন, নাট্যকর্মী মোক্তাদির হোসেন, শেখ উসমান গণি প্রমুখ।