হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের চারজনের মৃত্যু
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে গতকাল শুক্রবার দুপুরে নৌকাডুবিতে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে তিন শিশু রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের হক মিয়া (৪৫), তাঁর মেয়ে জান্নাত (৮), ছেলে মুজাহিদ (১১) ও ভাতিজা সুয়েব (৭)। সুয়েব রব মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে অষ্টগ্রামের আদমপুর গ্রামের একটি পরিবার বেড়ানোর উদ্দেশ্যে শ্যালোযন্ত্রচালিত নৌকায় করে উপজেলার শরীফপুরে যাচ্ছিলেন। নৌকাটিতে সাতজন যাত্রী ছিলেন। পথে নৌকাটি লাখাই উপজেলার লাখাই হাওরের উলুঘুরা এলাকায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে যায়।
আশপাশের লোকজন নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছার আগেই পানিতে ডুবে প্রাণ হারায় জান্নাত, মুজাহিদ ও সুয়েব। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের রক্ষা করতে গিয়ে হক মিয়াও প্রাণ হারান।
পরে এলাকাবাসী পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাঁদের লাশ উদ্ধার করে। বিকেলে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে পুলিশ চারজনের লাশ হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে মারা যাওয়া চারজন একই পরিবারের সদস্য।
হবিগঞ্জেনৌকাডুবেএকইপরিবারেরচারজনেরমৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে গতকাল শুক্রবার দুপুরে নৌকাডুবিতে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন।এর মধ্যে তিন শিশু রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের হক মিয়া (৪৫), তাঁর মেয়ে জান্নাত (৮), ছেলে মুজাহিদ (১১) ও ভাতিজা সুয়েব (৭)।সুয়েব রব মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে অষ্টগ্রামের আদমপুর গ্রামের একটি পরিবার বেড়ানোর উদ্দেশ্যে শ্যালোযন্ত্রচালিত নৌকায় করে উপজেলার শরীফপুরে যাচ্ছিলেন।নৌকাটিতে সাতজন যাত্রী ছিলেন।পথে নৌকাটি লাখাই উপজেলার লাখাই হাওরের উলুঘুরা এলাকায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে।একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে যায়।
আশপাশের লোকজন নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছার আগেই পানিতে ডুবে প্রাণ হারায় জান্নাত, মুজাহিদ ও সুয়েব।প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের রক্ষা করতে গিয়ে হক মিয়াও প্রাণ হারান।
পরে এলাকাবাসী পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাঁদের লাশ উদ্ধার করে।বিকেলে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে পুলিশ চারজনের লাশ হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়।এতে মারা যাওয়া চারজন একই পরিবারের সদস্য।