হবিগঞ্জে নয় ইটভাটা মালিককে ১৮ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার নয়টি ইটভাটার মালিককে গতকাল রোববার ঢাকায় তলব করে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইটভাটাগুলোতে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি ব্যবহার না করা এবং পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ও ছাড়পত্র নবায়ন ছাড়াই বাহুবল উপজেলার নয় ব্যক্তি ইটভাটার ব্যবসা করে আসছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল পরিবেশ অধিদপ্তর এক পত্র দিয়ে তাঁদের ঢাকায় তলব করে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেন।অর্থদণ্ডে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স নিউ মেট্রো ব্রিকস, মেসার্স দয়াল ব্রিকস, মেসার্স মেট্রো ব্রিকস, মেসার্স সাগর ব্রিকস, মেসার্স ভরসা ব্রিকস, মেসার্স নদী ব্রিকফিল্ড, মেসার্স সততা ব্রিকস, মেসার্স নিউ পলাশ ব্রিকস ও মেসার্স সুজাত ব্রিকস।