হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, গাড়ি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা-সিলেটসহ অভ্যন্তরীণ সব বাস চলাচল বিকেল থেকে শুরু হলেও হবিগঞ্জ-সিলেট রুটের বাস চলাচলের বিষয়ে কোনো সুরাহা হয়নি।গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ মোটর গ্রুপ এবং সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উভয় বাস মালিক সমিতির বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাস মালিক সমিতি।হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়ন এ সভায় প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. কামরুল আলীন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সজিব আলী, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।বৈঠক শেষে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তাঁরা এ ধর্মঘট প্রত্যাহার করে নেন। সভায় সিদ্ধান্ত হয় হবিগঞ্জ সুপার এক্সপ্রেস গাড়িগুলো রং পরিবর্তন করে সিলেট রুটে চলাচল করবে।