হবিগঞ্জে পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গতকাল রোববার সকাল ছয়টা থেকে অর্নিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অটোরিকশা চলাচল বন্ধের দািবতে তাঁরা এ ধর্মঘটের ডাক দেয়।
হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে গত ৩ নভেম্বর তাঁদের একটি বাস ভাঙচুর করেন অটোরিকশা শ্রমিকেরা। এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেননি। পাশাপাশি তাঁরা দীর্ঘদিন ধরে ওই সড়কে অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে গতকাল থেকে তাঁরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
নবীগঞ্জ অটোরিকশা শ্রমিক নেতা রজব আলী বলেন, সরকারের সিদ্ধান্তে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এখন আঞ্চলিক সড়কগুলোতে অটোরিকশা বন্ধ করে দিলে তাঁদের আর যাওয়ার জায়গা নেই। বাস মালিক শ্রমিকেরা অন্যায়ভাবে তাঁদের চাপ দিচ্ছেন।