হবিগঞ্জে পিডিবির নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকা, অব্যবস্থাপনা ও গ্রাহকদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) হবিগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আ ফ ম মোস্তাফিজুর রহমানকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।
এসব অভিযোগের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা না করায় উপসহকারী প্রকৌশলী নীল রতন ঘোষকে কারণ দর্শানোর নোটিশ এবং তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশে বিভাগীয় তদন্ত শুরু করেছে পিডিবির হবিগঞ্জ কার্যালয়।
বারবার লোডশেডিং হওয়ায় সম্প্রতি গ্রাহকেরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন এবং জেলা প্রশাসকের কাছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দেয়।