হবিগঞ্জে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের একটি পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, মারা যাওয়া শিশুরা হলো গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজু আক্তার (৫), জাহেদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫) ও আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, ওই তিন শিশু তাদের বাড়ির পাশের একটি মাঠে খেলছিল। একপর্যায়ে মাঠের পাশের একটি পুকুরে এক শিশু পড়ে যায়। তাকে তুলতে গিয়ে অন্য দুই শিশুও পুকুরে পড়ে ডুবে যায়।

ঘটনাটি দেখে মোতাব্বির (৫) নামের এক শিশু বাড়িতে গিয়ে বড়দের বিষয়টি জানায়। কিন্তু তারা ওই শিশুর কথায় কান দেননি। ঘটনার ঘণ্টাখানেক পর পুকুরে জীবনের লাশ ভেসে ওঠে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে অন্য দুই শিশুরও লাশ উদ্ধার করা হয়।