হবিগঞ্জে পেট্রল বোমাসহ দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় শহর থেকে পেট্রলবোমাসহ আব্দুল মালেক ও মাহবুব আলম নামে।দুই তরুণকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ আরও দুটি তাজা ককটেল, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করে। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা বিএনপির কর্মী। তাঁরা নিজ দলের আরেকটি অংশের ওপর হামলা চালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। জানা গেছে, জেলা বিএনপির কমিটি নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছে। গতকাল সন্ধ্যায় বিএনপির নেতা এনামুল হকের নেতৃত্বে একটি অংশ শহরে মিছিল বের করে। মিছিলের সঙ্গে নিরাপত্তার জন্য পুলিশও থাকে। কিন্তু মিছিলের পেছনে ওই দুই যুবকের আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। মিছিলটি শহরের তিনকোনা পুকুরপাড় গেলে পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা দুটি পেট্রলবোমা রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাঁদের আটক করে। পরে সেখান থেকে পুলিশ আরও দুটি তাজা ককটেল, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পৌরসভার মেয়র জি কে গউছের লোকজন প্রতিহিংসামূলক হামলা করতে গিয়ে পুলিশের কাছে বোমাসহ আটক হয়েছে।’