হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ২৮ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রায় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলার নোয়াগাঁও ও জালালাবাদ গ্রামের তরুণদের দুটি পক্ষ একই সময়ে নওয়াগাঁও গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে গেলে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যাবে দুই গ্রামের বাসিন্দারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের উভয় পক্ষ ইটপাটকেল, বল্লম ও লাঠিসোঁটা ব্যবহার করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ৫০ জন আহত হয়।