হবিগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃতেরা হলো উপজেলার বুল্লা পুকুরপাড় গ্রামের সফিক মিয়ার মেয়ে রেখা (৭) ও আহমঞ্চদ আলীর মেয়ে নাদিরা (৯) এবং উত্তর সুরমা গ্রামের নানু মিয়ার ছেলে তানজিল (১৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে তিনটার দিকে বুল্লা পুকুরপাড়ের একটি মাঠে খেলছিল রেখা ও নাদিরা। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে রেখা ও নাদিরার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তারা মারা যায়।
প্রায় একই সময় উত্তর সুরমা গ্রামে ব্রজপাতে তানজিল প্রাণ হারায়। সে উত্তর সুরমা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ছুটি শেষে তানজিল মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাছেত বলেন, দুটি স্থানে বজ্রপাতে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।