হবিগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। এ সময় সব ব্যবসায়ী তাঁদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন। হবিগঞ্জে ১০ জুন থেকে নিউফিল্ড এলাকায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়। মেলার আগ থেকে স্থানীয় সাংসদ আবু জাহির ও জেলা প্রশাসনকে অনুমোদন না দেওয়ার জন্য ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু জেলা প্রশাসন রাজনৈতিক চাপে এ মেলার অনুমোদন দেয়। গতকাল ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন একত্র হয়ে ব্যবসায়ী সমন্বয় পরিষদের ব্যানারে সকালে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শেখ নুরুল আমিন শামসু, আহমেদ কবির আজাদ, দুলাল আহমেদ প্রমুখ।