হবিগঞ্জে বাস উল্টে খাদে, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে সিলেট থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়। আহত ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।