হবিগঞ্জে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরতলিতে আজ শনিবার যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে ধুলিয়ারখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে তিনজন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য, যাত্রীবাহী বাসটি হবিগঞ্জ শহর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী টেম্পোটি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ সদরে আসছিল। ধুলিয়ারখাল এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। আহত হয় তিনজন। হতাহত সবাই টেম্পোর যাত্রী ছিলেন।