হবিগঞ্জে বাসচাপায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়ায় গতকাল শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের সাইদুর রহমান (২২), এনাম উদ্দিন (৩৮) ও একই উপজেলার রাজনগরের সেফুল মিয়া (৩০)।