হবিগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বেজুরা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় বাসচাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন আরমান (২২) ও মঈনুল (২০)। গুরুতর আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ সড়ক (হাইওয়ে) থানা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে জেলার মাধবপুর উপজেলা সদর থেকে আরমান, মঈনুলসহ তিন চাচাতো ভাই একটি মোটরসাইকেলযোগে বেজুরার বাড়িতে যাচ্ছিলেন। তাঁদের সাইকেলটি মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরের কাছে আসামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরমান ও মঈনুল প্রাণ হারান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই আবদুন নূর জানান, চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।