হবিগঞ্জে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দ্রুত বিচার আইনে এবং শিল্পকলা একাডেমী, জেলা পরিষদ মিলনায়তনসহ সরকারি দুটি প্রষ্ঠািনে হামলা ও ভাঙচুরের অভিযোগসহ চারটি মামলায় হবিগঞ্জ বিএনপির ১৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক অমৃত কুমার দেব ও জেলা পরিষদ ও শিল্পকলা একাডেমীর দুজন কর্মচারী বাদী হয়ে গতকাল রোববার মামলাগুলো করেন। মামলায় এ পর্যন্ত বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।