হবিগঞ্জে বীর নারীদের মধ্যে গাভি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের দুজন বীর নারী ও যুদ্ধাহত এক নারীকে গাভি দান করেছে ঢাকার সামাজিক নারী সংগঠন চেষ্টা।গতকাল শুক্রবার হবিগঞ্জ এম এ রব সঞ্চৃতি পাঠাগার ও জাদুঘর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ গাভি তিনটি হস্তান্তর করা হয়। চেতনায় ৭১ হবিগঞ্জের পক্ষ থেকে এ বিষয়ে আবেদন জানালে নারী সংগঠনটি এগিয়ে আসে। গাভি হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সামাজিক সংগঠন চেষ্টার সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, রাফেয়া আবেদীন, রাফিয়া রহমান, মমতা হারুন, আনিসা কবীর, জান্নাতুল ফেরদৌস, চেতনায় ৭১-এর হবিগঞ্জের সভাপতি সাইদুর রহমান, সাবেক সাংসদ চৌধুরী আবদুল হাই, সৈয়দ আফরোজ বখত, কেয়া চৌধুরী, অনুপ কুমার দেব, সাংবাদিক রুহুল হাসান শরীফ ও আলমগীর খান। অনুষ্ঠানে যুদ্ধাহত ফরিদাকে ব্যক্তিগতভাবে এক জোড়া স্ট্রেচার উপহার দেন হাইকোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌসী।অনুষ্ঠানে হবিগঞ্জের বীর নারী পুষ্প রানী, মালতী রানী ও যুদ্ধাহত ফরিজা খাতুনের হাতে তিনটি গাভি তুলে দেন চেষ্টার নেতারা।