হবিগঞ্জে ভাটির মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু
হবিগঞ্জের তিন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে। গতমঙ্গলবার স্থানীয় এলজিইডি ভবনে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা ও এর অবকাঠামোগত দিকগুলো তুলে ধরতে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জানানো হয়, হবিগঞ্জসহ দেশের পাঁচটি জেলার ২৮টি উপজেলায় ৯৪৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে অর্থায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এনাবলিং পোর রুরাল পিপল টু ওভারকাম পোভার্টি (ইফাদ)। ২০১৯ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। হবিগঞ্জে এই প্রকল্পের অধীনে ২৯টি বিল নিয়ে কাজ করবে এলজিইডি।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের উপদেষ্টা হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, প্রকল্প পরিচালক এ কে এম হারুন-উর-রশিদ। জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন রফিক আহমেদ, ইকবাল হোসেন খান, হাসিনা খাতুন প্রমুখ।