হবিগঞ্জে ভাতা আনতে গিয়ে ভিড়ের চাপে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে বয়স্ক ভাতা তুলতে গিয়ে ভিড়ের চাপে নুরচান বিবি নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে সোনালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখায়। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এতবারপুর গ্রামের নুরচান বিবি (৭০) গতকাল সকাল ১০টায় বয়স্ক ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। লাইনে ভিড় সরিয়ে ঠিকমতো তিনি ক্যাশ কাউন্টারে যেতে পারছিলেন না। এ সময় বেলা ১১টায় ভিড়ের চাপে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।