হবিগঞ্জ শহরে গতকাল সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও সহকারী কমিশনারের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের ১২টি প্রতিষ্ঠানকে চার লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসক হিসেবে বশির আহমেদ নামে এক ব্যক্তিকে জেলহাজতে পাঠান। তাঁর বাড়ি বানিয়াচং উপজেলার নয়াপাতারিয়া গ্রামে।প্রতিষ্ঠানগুলো হলো, চৌধুরীবাজার এলাকার তৃষা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, শাপলা এন্টারপ্রাইজকে ২৫ হাজার, খাজা রেস্টুরেন্টকে ১০ হাজার, হোটেল উজান-ভাটিকে পাঁচ হাজার, খোয়াই হোটেলকে তিন হাজার, সমুজ আলী স্টোরকে এক হাজার ও টাউন হল সড়কের মধুবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা।এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, বিএসটিআইয়ের পরিদর্শক জুলফিকার আলী, র্যাব ও পুলিশের একটি টিম।অপরদিকে একই দিন সিনিয়র সহকারী কমিশনার নাসরীন পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসক ও অবৈধভাবে হারবাল ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচটি হারবাল প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।এগুলো হলো কোর্ট স্টেশন এলাকার ডা. এম এ আলীমের হারবাল মিউজিয়ামকে এক লাখ টাকা, বাণিজ্যিক এলাকার মো. সেলিম মিয়ার কামাল হোমিও হলকে ৫০ হাজার, খোয়াইমুখ এলাকার হাকিম মো. আনসারের এশিয়ান হারবালকে এক লাখ, মো. মিজানুর রহমানের হোমিও প্রতিষ্ঠানকে ২০ হাজার এবং রামকৃষ্ণ মিশন সড়ক এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক বিধান দেবকে ৫০ হাজার টাকা।