হবিগঞ্জে মেলা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরে সরকারি অনুমোদনবিহীন গয়নার (জুয়েলারি) মেলা গতকাল মঙ্গলবার বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার থেকে তিন দিনব্যাপী ওই অবৈধ মেলা শুরু হয়। স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সকালে ওই মেলা বন্ধ করে দেয়। সংগঠনটির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম অভিযোগ করেন, জনগণের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অজ্ঞাতনামা ব্যবসায়ীরা ওই মেলার আয়োজন করেছিল।