হবিগঞ্জে যুদ্ধাহত ১৫ জন নারীকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরাই এখন সামনের যুদ্ধ। এ যুদ্ধে প্রতিটি নাগরিককে অংশ নেওয়া উচিত। গতকাল শনিবার হবিগঞ্জে মুক্তিযুদ্ধে আহত, দুস্থ ও নিঃস্ব ১৫ নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।হবিগঞ্জ চেতনায় ৭১-এর আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার ওই ১৫ নারীকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।স্থানীয় জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন প্রশিকার পরিচালক আশরাফ উদ্দিন বিশ্বাস, সাংবাদিক রুহুল হাসান শরীফ, চেতনায় ৭১-এর সদস্যসচিব কেয়া চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য।