হবিগঞ্জে র্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় গত সোমবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়েছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মুখলেছুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে তাঁর কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেন র্যাবের সদস্যরা।পায়ে গুলি লাগায় মুখলেছুরকে র্যাবের প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে। র্যাব সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-৯-এর সদস্যরা খবর পান যে সদর উপজেলার লস্করপুরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।