হবিগঞ্জে শহীদের তালিকায় জগৎ জ্যোতি দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে হবিগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি দাসের (বীর উত্তম) নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম অন্তর্ভুক্ত করে।জানা গেছে, হবিগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ২০০৬ সালে স্মৃতিফলক নির্মাণ করা হয় এবং ওই বছরের ২৮ সেপ্টেম্বর এ ফলক উন্মোচন করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এ সময় এই ফলকে জেলার ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত থাকলেও শহীদ মুক্তিযোদ্ধা তৎকালীন দাস পার্টির প্রধান জগৎ জ্যোতি দাসের নাম ছিল না।চেতনায় ’৭১ সংগঠনের হবিগঞ্জ শাখার সদস্যসচিব কেয়া চৌধুরী বিষয়টি গত বছরের ৪ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করেন। পরে মন্ত্রণালয়ের আদেশে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।