হবিগঞ্জে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের একটি মসজিদের নতুন কমিটি নিয়ে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হবিগঞ্জ পৌর এলাকার ২ নম্বর পুল জামে মসজিদ কমিটির নতুন সদস্য করতে গতকাল সভা আহ্বান করা হয়। সভায় স্থানীয় পঞ্চায়েত সরদার আবদুল মান্নান ও বুলবুল মিয়ার নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে মসজিদের পাশের বহুলা গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রায় আধা ঘণ্টা শহরের বাইপাস সড়কে যান চলাচল বন্ধ থাকে।