হবিগঞ্জে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে গতকাল বুধবার পৃথক সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাহুবল উপজেলার মানিকাপুর গ্রামের কবরস্থানের দেয়ালের সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য দিলারা বেগম ও ইউপি সদস্য জয়নাল আবেদীনের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এ সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবদুল আলী (৬০) নিহত হন। গুরুতর আহত মাসুক মিয়া (৬০), সাইফুল ইসলাম (৪০), রমিজ আলীসহ (২৪) অন্তত ২৬ জনকে বাহুবল, বানিয়াচং ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সরকার প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।