হবিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সব পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর আসন্ন মডেল টেস্ট বাতিল করা হয়েছে।গতকাল সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মৌখিকভাবে প্রতিটি বিদ্যালয়কে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।জানতে চাইলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘মডেল টেস্ট বাতিলের বিষয়টি মৌখিকভাবে সব স্কুলে জানিয়ে দিয়েছি। পাশাপাশি শিক্ষকদের নতুন প্রশ্নপত্র তৈরি করতে বলা হয়েছে।’এই মডেল টেস্টের সব বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার চার-পাঁচ দিন আগেই শিক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়েছিল। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘শতভাগ পাস দেখাতে এ কেমন পরীক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরীক্ষা বাতিলের নির্দেশ দেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, প্রশ্নপত্র তৈরি শেষে নতুন সময়সূচি ঘোষণা করে পরীক্ষা নেওয়া হবে।