হবিগঞ্জে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশন এলাকা থেকে গতকাল বুধবার সাংবাদিক জুনায়েদ আহমেদের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। তিনি উপজেলা সদর থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা যুবদলের সাহিত্যবিষয়ক সম্পাদকও ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে শায়েস্তাগঞ্জ জংশনের কাছে রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ডিত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম ও কয়েকজন পুলিশ সদস্য তাঁর লাশ উদ্ধার করেন। এ সময় লাশের পাশে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।জুনায়েদের বাবা ইসমাইল মিয়া বলেন, ‘আমার ছেলেকে পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’