প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জে গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে৷ গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে হবিগঞ্জের নোয়াপাড়া স্টেশনে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে রেল যোগাযাগ প্রায় সােড় সাত ঘণ্টা বন্ধ থাকে৷
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ের স্টেশনমাস্টার কাজী মো. শহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস রাত সাড়ে নয়টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকায় পেঁৗছালে এর একটি বগি লাইনচ্যুত হয়৷ পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে গতকাল ভোর পাঁচটার দিকে বগিটি উদ্ধার করে৷