হবিগঞ্জে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন। এসব মোটরসাইকেল কেনার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার গতকাল বুধবার জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে তিনটি হিরো হোন্ডা প্যাশন, একটি ইয়ামাহা এফজেড, একটি বাজাজ পালসার, একটি বাজাজ ডিসকোভার ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেল কেনার ঘটনায় পাঁচজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপর দুজন পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।