হবিগঞ্জে সেনাসদস্যের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গতকাল শনিবার দুলাল মিয়া (৩০) নামের একজন সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে। তিনি ঢাকা সেনানিবাসের ২০/বি ইউনিটে কর্মরত ছিলেন। বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে।শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জের বরচর ও কুতুবেরচর গ্রামের মধ্যবর্তী নির্জন এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুলাল মিয়ার বোন সাহানা বেগম বলেন, দুলাল গত বৃহস্পতিবার মুঠোফোনে জানায় ছুটি নিয়ে বাড়িতে ফিরছে। বাড়ির লোকজন তার অপেক্ষায় ছিল। এরই মধ্যে গতকাল পুলিশের মাধ্যমে তাঁরা লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার বলেন, লাশের মুখমণ্ডল বিকৃত ও হাত-পা বাঁধা ছিল। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।